Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Icon

রাঙ্গাবালী ও পায়রা বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফাইল ছবি

Advertisement

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর উপকূল এলাকায় ছিল পরিবর্তনশীল আবহাওয়া। কোথাও ছিল মেঘাচ্ছন্ন আকাশ, আবার কোথাও দেখা মিলেছে রোদের। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও পরে থেমে যায়। নদ-নদী স্বাভাবিক থাকলেও গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।  

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রাসহ চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্দরে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৯ তুলার গুদাম

বন্দরে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৯ তুলার গুদাম

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

৩ কোটি টাকার কনটেইনার গায়েবের ঘটনায় ২ জেটি সরকার গ্রেফতার

চট্টগ্রাম বন্দর ৩ কোটি টাকার কনটেইনার গায়েবের ঘটনায় ২ জেটি সরকার গ্রেফতার

বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

আরও পড়ুন

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম