Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: দীপেন দেওয়ান

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: দীপেন দেওয়ান

ছবি: যুগান্তর

Advertisement

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটির সংসদ-সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বলে রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের সুসম উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পাহাড়ে সবাইকে আন্তরিক হয়ে সাম্প্র্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে দীপেন দেওয়ান বলেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি ও সুসম উন্নয়ন নিশ্চিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে আন্তরিকভাবে কাজ করতে হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক এবং স্থিতিশীল থাকে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।   

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপজাতিবিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল মনীষ দেওয়ান, জেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা জামায়াতের আমীর আবদুল আলীমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা। 

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাগাতার অবরোধে সাজেকে জনজীবন চরম বিপর্যস্ত

লাগাতার অবরোধে সাজেকে জনজীবন চরম বিপর্যস্ত

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাত দিন ধরে অবরুদ্ধ সাজেকে খাদ্যসংকটের শঙ্কা, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সাত দিন ধরে অবরুদ্ধ সাজেকে খাদ্যসংকটের শঙ্কা, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

আরও পড়ুন

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম