Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘দখলদারদের অনুরোধে’ সরকারি খাল না কেটে চলে গেলেন এমপি-ডিসি!

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম

‘দখলদারদের অনুরোধে’ সরকারি খাল না কেটে চলে গেলেন এমপি-ডিসি!

ফাইল ছবি

Advertisement

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে দখলদারদের অনুরোধে সরকারি দেলভাসানি খাল না কেটে সময় দিয়ে চলে গিয়েছেন সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা।

শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কাড়াপাড়া ইউনিয়নের দেলভাসানি খালের পাড় গোমতি নামক স্থানে অবস্থান নেন সরকারি কর্মকর্তা ও শ্রমিকরা। 

খালের অবৈধ উচ্ছেদ শুরু করার আগেই সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম কাজীর নেতৃত্বে কয়েকজন দখলদার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তাদেরকে খাল না কাটার জন্য অনুরোধ করতে থাকেন।

কিছুক্ষণ পর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ঘটনাস্থলে পৌঁছান। তাদের সঙ্গে একইভাবে খালের অবৈধ দখল উচ্ছেদ না করার জন্য বিভিন্ন যুক্তি দেন সেলিম কাজী। 

সেলিম কাজী দাবি করেন, সরকারি খাল আটকে তারা ৫ লক্ষাধিক টাকার মাছ ছেড়েছেন। এখন কেটে দিলে তাদের ক্ষতি হয়ে যাবে। এ সময় সেলিম কাজীর কথাকে গুরুত্ব না দিয়ে খাল কেটে দেওয়ার জন্য সংসদ সদস্য ও জেলা প্রশাসককে অনুরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তবে শেষ পর্যন্ত সংসদ সদস্য ও জেলা প্রশাসক খালের অবৈধ উচ্ছেদ না করে দখলদারকে ১৫ দিনের সময় দিয়ে চলে আসেন।

অন্যদিকে প্রকাশ্যে খাল দখলমুক্ত রাখার জন্য ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলেও খাল দখলের বিষয়টি অস্বীকার করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম কাজী।  

তার দাবি, তিনি এ খাল দখল করেননি। আওয়ামী লীগ চলে যাওয়ার পর এক বছর ধরে ছাত্রদল, যুবদল ও দলীয় লোকজন এ খাল দখল করছে। 

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন,  যারা খাল দখল করে আছে, তারা মাছ ছেড়েছে এবং টাকা বিনিয়োগ করেছে। এসব বিবেচনা এবং কৌশলগত কারণে দখলদারদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এরপর অবশ্যই খাল দখলমুক্ত করা হবে। 

জেলা প্রশাসক  গোলাম মো. বাতেন বলেন, কাড়াপাড়া ইউনিয়নে দেলভাসানি খাল বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। দখলদারদের আবেদনের প্রেক্ষিতে  ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ নির্দিষ্ট সময়ের পর সরকারি খালের এ বাঁধ অবমুক্ত করে দেওয়া হবে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম