Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

রাজশাহীতে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। প্রতীকী ছবি

Advertisement

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির ছাদে ডেকে নিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দারাজ মৃধা নামের এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে।  

শুক্রবার (৩ জুলাই) উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

শনিবার (৪ জুলাই) শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিকটিমের মা বলেন, দারাজ কৌশলে তার বাড়ির ছাদে শিশুটিকে ডেকে নেয়। পরে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার যথাযথ বিচার দাবি করছি। এদিকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। 

জানা যায়, শুক্রবার বিকালে দারাজ শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করলে, তা প্রতিবেশীরা টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায় দারাজ। প্রতিবেশী  ও স্বজনরা পরে শিশুটিকে উদ্ধার করে মোহনপুর থানায় নিয়ে যায়। 

স্বজনদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশু এবং স্বজনের কাছে ঘটনা শোনার পর ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু অভিযুক্ত দারাজের পক্ষের কিছু ব্যক্তির চাপের মুখে শিশুটিকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার

জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি কর্মী গ্রেফতার

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি কর্মী গ্রেফতার

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছে

বাড়ি থেকে ধরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ১৬ বছর পর ১০ বছরের কারাদণ্ড

বাড়ি থেকে ধরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ১৬ বছর পর ১০ বছরের কারাদণ্ড

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর ১০ দেশের সংস্কৃতির ছোঁয়া আর হারিয়ে যাওয়া শৈশবের মেলবন্ধন

১০ দেশের সংস্কৃতির ছোঁয়া আর হারিয়ে যাওয়া শৈশবের মেলবন্ধন

মশা নিধনের দাবিতে মশারি মিছিল

মশা নিধনের দাবিতে মশারি মিছিল

সিলেটে চাল লুটের মামলায় ২৫ আসামি কারাগারে

সিলেটে চাল লুটের মামলায় ২৫ আসামি কারাগারে

লালদিয়া কনটেইনার টার্মিনাল অগ্রগতি পরিদর্শন করলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি

লালদিয়া কনটেইনার টার্মিনাল অগ্রগতি পরিদর্শন করলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম