Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

ফাইল ছবি

Advertisement

ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। 

সম্প্রতি এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিওটি দেখে অনেকেই দাবি করেছেন ভিডিওটি ওবায়দুর রহমানেরই। ভিডিওতে দেখা যায়, তিনি এক নারীর সঙ্গে রুমের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন।  

তবে ওই ভিডিওটি তার নয় বলে দাবি করেছেন ওবায়দুর রহমান।  

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, ভিডিওর ওই নারীকে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে এ কাজ করে থাকতে পারেন ওবায়দুর। তিনি আগেও বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে অনেক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। 

এক স্থানীয় নেতা বলেন, ভিডিওর বিষয়ে গত দুদিন আগে বসে সালিশ-মীমাংসা করা হয়েছিল। কিন্তু কারা-কীভাবে এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলো বুঝতে পারছি না। 

এ বিষয়ে অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার নামে ভিডিওর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিও ক্লিপটি তার নয় বলেও দাবি করেন তিনি। 

আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, ওবায়দুর রহমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি আগে বিদেশে লোক পাঠাতেন বলে শুনেছি, তবে ভিডিওর বিষয়টি বলতে পারব না।

জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন বলেন, দলের কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগের প্রমান পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেফতার

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেফতার

অপরাধের প্রমাণে অনুমতি ছাড়া ভিডিও ধারণ কি জায়েজ? ইসলাম কী বলে

অপরাধের প্রমাণে অনুমতি ছাড়া ভিডিও ধারণ কি জায়েজ? ইসলাম কী বলে

মিথ্যা মামলা করে বাদী নিজেই কারাগারে, ২ আসামি খালাস

মিথ্যা মামলা করে বাদী নিজেই কারাগারে, ২ আসামি খালাস

অভিমানে রাজনীতি ছাড়ছেন সীতাকুণ্ডের ছাত্রদল নেতা

অভিমানে রাজনীতি ছাড়ছেন সীতাকুণ্ডের ছাত্রদল নেতা

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

আরও পড়ুন

মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, অধ্যক্ষ ছেলের বিলাসী জীবন

মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, অধ্যক্ষ ছেলের বিলাসী জীবন

এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

প্রবাসীর ২৫ লাখ টাকা ছিনতাই ‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’

‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম