Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বিঘ্ন

Advertisement

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বিঘ্ন

সংগৃহীত ছবি।

Advertisement

জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

বেলা ১১টার দিকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে পড়া কমিউটার ট্রেনটিকে কাওরাইদ রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুর কমিউটার ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশন ছাড়ার পর কাওরাইদ রেলওয়ে স্টেশনের আগে গয়েশপুর বাজার এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে মশাখালী রেলওয়ে স্টেশনে আটকে থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে পড়া কমিউটার ট্রেনটিকে কাওরাইদ রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম