চারঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি যুগান্তরের মিজানুর
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর চারঘাট প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় চারঘাট প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় প্রেস ক্লাবের ১০ সদস্যের মধ্যে উপস্থিত ৮ সদস্যের কণ্ঠভোটে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মিজানুর রহমানকে সভাপতি এবং দৈনিক ইনকিলাব ও নতুন প্রভাত-এর প্রতিনিধি মাইনুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—দৈনিক কালবেলা-এর প্রতিনিধি মিঠু রানা (সহসভাপতি), দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আতিকুর রহমান আশা (যুগ্ম সম্পাদক), দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি কে এম জুবায়ের ইসলাম (সাংগঠনিক সম্পাদক), দৈনিক ইনতেজার-এর প্রতিনিধি মো. সজল ইসলাম (দপ্তর সম্পাদক) এবং সদস্য হিসেবে দৈনিক রাজশাহীর প্রতিদিন-এর প্রতিনিধি মোহাইমেনুল হক সপন ও দৈনিক রাজশাহী সংবাদ-এর প্রতিনিধি সৈকত আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন ডা. শহিদুল ইসলাম রবিন, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল সরকার, শলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুটসহ বিভিন্ন ব্যক্তি।
