Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফাঁকা বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

ফাঁকা বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Advertisement

ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসী পরিবারের বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে তালা কেটে ঘরে ঢুকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। 

রোববার (৫ জুলাই) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের মৃত আলফু খানের ছেলে কাশেম খার বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঘরের মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এরপর আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র ভেঙে পুরো ঘর তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাঙা আসবাব ও এলোমেলো জিনিসপত্র চুরির ভয়াবহতারই প্রমাণ দিচ্ছিল।

ভুক্তভোগী কাশেম খা জানান, তার চার ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন কাতারে কর্মরত। গত শুক্রবার দুপুরে তিনি ও তার স্ত্রী ঢাকার বাসায় যান। এরই মধ্যে শনিবার ভোরে কাতার প্রবাসী এক ছেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকার বাসাতেই অবস্থান করছিলেন। রোববার ভোরে পুত্রবধূর ফোনে চুরির খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, ঘরের তালা কেটে আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়েছে। তাদের দাবি, রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং সক্রিয় চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে দোহার থানার এসআই জীবন চন্দ্র বর্মণ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম