Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিবিআইয়ের প্রেস ব্রিফিং

মায়ের শ্লীলতাহানিকারীকে হত্যা, ৪ ভাই গ্রেফতার

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

মায়ের শ্লীলতাহানিকারীকে হত্যা, ৪ ভাই গ্রেফতার

গ্রেফতার চার ভাই। ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ রুবেল ওরফে কাইল্যা রুবেল (৪০) হত্যার ঘটনায় জড়িত চার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

রোববার (৫ জুন) হত্যার পর রাতেই পিবিআই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

সোমবার (৬ জুলাই) বিকালে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। 

গ্রেফতাররা হলেন- নগরীর রামকৃষ্ণ এলাকার পারুল আক্তারের ছেলে রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)। এই পারুলের বাড়িতেই রুবেলকে জবাই করে হত্যা করা হয়।

পিবিআই জানায়, পূর্বশত্রুতার জেরে ছেলে জনির সামনে মা পারুলকে মারধর ও শ্লীলতাহানি করে রুবেল। এতে পারুলের চার ছেলে ক্ষিপ্ত হয়ে এ খুনের ঘটনা ঘটায়।  

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এলাকায় রুবেল কাইল্যা রুবেল নামে পরিচিত। রুবেল মাদকসেবী ও মাদক কারবারি। রুবেলের নামে থানায় মাদক মামলা রয়েছে। মাসখানেক আগে রুবেল পারুলের বাসা ভাড়া নিয়ে বন্ধু-বান্ধবসহ আড্ডা ও অসামাজিক কার্যকালাপ করত। এতে পারুল রুবেলকে বাসা ছেড়ে দিতে বললে রুবেল ক্ষিপ্ত হয়। পরে রোববার (৫ জুলাই) সকালে রুবেল ঘুম থেকে ওঠে পারুলদের বাসায় গিয়ে পারুলকে গালাগালি ও শ্লীলতাহানি করে নিজ ঘরে ফিরে আসে। এ সময় পারুলের ছেলে জনি ঘরে ছিল। জনি এ ঘটনা অন্য ভাইদের বললে সবাই ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে খুনের ঘটনা ঘটায়। গ্রেফতারের পর আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন। 

পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার প্রমাণ মেলেনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করে বলতে পারবেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম