শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আ.লীগের ২৬ জন আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ এএম
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মিছিলের প্রস্তুতিকালে আটকৃত ২৬ জনের একাংশ।
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দাড়িকালিনগর এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ৫০-৬০ জনের নিষিদ্ধ আ.লীগের একটি দল মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, আটককৃতদের নাম ঠিকানা ও পরিচয় যাচাই-বাছাই চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
