Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাঙ্গাবালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও বিএনপির সংঘর্ষ

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৬ এএম

রাঙ্গাবালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও বিএনপির সংঘর্ষ

ছবি: যুগান্তর

Advertisement

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছিল বলে জানা যায়।

সবশেষ তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের লোকজন বাজারটি নিয়ন্ত্রণে নিয়েছেন। ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ সেখানে যেতে পারছিল না।

বিএনপির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় তাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘটনার সূত্রপাত হয়। প্রথমে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এর জবাবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। এ সময় তারা মশাল মিছিলও করেন।     

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সি অভিযোগ করে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুরুষ ও নারী নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাটি দখলে রেখেছেন। সেখানে পুলিশও প্রবেশ করতে পারছে না। তারা বিদ্যুতের লাইনও কেটে দিয়েছে। ইটপাটকেল ছুড়ছে। আমাদের কিছু নেতাকর্মী সেখানে অবরুদ্ধ হয়ে আছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আমাদের ১৫-২০ জন আহত হয়েছেন। দুজন গুরুতর আহত। দোকানপাট ভাঙচুর ও লুটপাট হয়েছে, মোটরসাইকেলও পোড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা বলতে পারছি না।’

তিনি আরও বলেন, চরমোন্তাজ তদন্তকেন্দ্রে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যেতে পারছে না।

চরমোন্তাজ তদন্তকেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। অন্ধকার ও ইটপাটকেল নিক্ষেপের কারণে সামনে এগোনো যাচ্ছে না। প্রথমে বিএনপির লোকজন একটি শোডাউন দেয়। পরে আওয়ামী লীগের লোকজনও শোডাউন দেয়। এ নিয়েই ঘটনার সূত্রপাত।’

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘দুই পক্ষ দুই জায়গায় অবস্থান নিয়েছে। কেউ এলাকা ছাড়ছে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে: প্রিন্স

ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে: প্রিন্স

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে বাংলাদেশে উসকানি দিচ্ছে ভারত: রিজভী

চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে বাংলাদেশে উসকানি দিচ্ছে ভারত: রিজভী

নাশকতা ঠেকাতে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

নাশকতা ঠেকাতে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

জনগণের কাছে ক্ষমা চেয়ে আ.লীগকে বিচারের মুখোমুখি হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

জনগণের কাছে ক্ষমা চেয়ে আ.লীগকে বিচারের মুখোমুখি হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

রাঙ্গাবালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও বিএনপির সংঘর্ষ

রাঙ্গাবালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও বিএনপির সংঘর্ষ

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ

পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম