ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলচালক ফাহিম মাতুব্বর ও আরোহী রফিকুল মাতুব্বর (২২)। তারা দুজনই নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহণের একটি বাস এবং ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল মশাউজান এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক ফাহিম মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী রফিকুল মাতুব্বর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাকুরা পরিবহণের বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরকান্দা থানার ওসি রাতুল সামদানী আজাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
