Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্যাতনের শিকার বাকপ্রতিবন্ধী সেই অসহায় বুবি আর নেই

Advertisement

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:১৩ এএম

নির্যাতনের শিকার বাকপ্রতিবন্ধী সেই অসহায় বুবি আর নেই

পরিচ্ছন্নতা কর্মী ও নির্যাতনের শিকার অসহায় বৃদ্ধা বুবি (৮০) আর নেই।

Advertisement

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী ও নির্যাতনের শিকার অসহায় বৃদ্ধা বুবি (৮০) আর নেই। 

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

কয়েকদিন আগে দুর্বৃত্তদের হামলা ও নির্মম নির্যাতনের শিকার হন বুবি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা তার চিকিৎসা ও সার্বিক দেখভালের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা বৃদ্ধা বুবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম