Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলে মোটরসাইকেল-মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

স্কুলে মোটরসাইকেল-মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি

Advertisement

চিতলমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদেরও শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা, লেখাপড়া মনোযোগ বৃদ্ধি করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে উপজেলার সব মাধ্যমিক স্তরের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও খাদিজা আক্তার।

এ সময় আরও বক্তব্য রাখেন- একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, শৈলাদাহ বাকপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস লালাম, চিতলমারী আলিম মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম