Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাড়ির ধাক্কায় কর্ণফুলী টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

গাড়ির ধাক্কায় কর্ণফুলী টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় কর্ণফুলী টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইন ও ডেকোরেটেড (শোভাবর্ধনকারী) দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টানেলের ভেতরে এ ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানাজানি হয়। 

ঘটনার পর টানেলের নিরাপত্তাকর্মীরা গাড়িটি জব্দ করে টোল প্লাজায় নিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তের দিকে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ডেকোরেটেড দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়ালের প্রায় ১৫ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর সাময়িকভাবে টানেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে সরবরাহ লাইন মেরামত করে টানেল কর্তৃপক্ষ। 

কর্ণফুলী টানেলের টোল বক্সের ইনচার্জ কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ, স্বস্তি মিলবে তিন জেলার মানুষের

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ, স্বস্তি মিলবে তিন জেলার মানুষের

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

চট্টগ্রামে আরও দুই মামলায় সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে আরও দুই মামলায় সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

আরও পড়ুন

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফয়সল আমীন

শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফয়সল আমীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম