Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অলি আহম্মেদ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতার অলি কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুইকারচর গ্রামের হাসমত আলীর ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর  মা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, গতকাল ৭ জুলাই কাশিমপুর থানা দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষে নিয়ে অভিযুক্ত অলি আহম্মেদ জোরপূর্বক ভুক্তভোগী মেয়ে শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুকে সেইফটি জোনে নেওয়া হয়েছে এবং পরীক্ষা ও তদন্ত চলছে। 

কাশিমপুর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর তা এজাহার হিসেবে গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তভার এসআই মো. শফিকুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে।

এসআই মো. শফিকুল ইসলামের বলেন, অলি আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম