Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশায় ধাক্কা দিয়ে লরি পুকুরে, নিহত ২

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

অটোরিকশায় ধাক্কা দিয়ে লরি পুকুরে, নিহত ২

অটোরিকশায় ধাক্কা দিয়ে লরি পুকুরে

Advertisement

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায় লং ভেহিকল ট্রাক (লরি)। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ২ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও এক যাত্রী।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তাদের।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক হানিফ মিয়া (৩৫), তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং যাত্রী লাবিব হোসেন (১৫), সে একই জেলার দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

আহত সজীব হোসেন (২৪) দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি লং ভেহিকল ট্রাক (লরি)। এতে সিএনজি অটোরিকশাসহ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা সিএনজিতে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নিলে সিএনজি চালক হানিফ ও যাত্রী লাবিব মারা যান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমরা আহত ৩ জনকে হাসপাতালে পাঠাই; কিন্তু নিহতের কোনো তথ্য আমার কাছে নেই। আমরা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম