Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াত নেতারা আক্তার হোসেন মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন। ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) বিকাল ৫টায় উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন ধরে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই আকস্মিক দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন আজ আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করেছেন। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন এবং স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে আক্তার হোসেন মিলন যুগান্তরকে বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়েই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার অন্য কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম