Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শিশুকে ধর্ষণ, র‌্যাবের জালে ধর্ষক

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শিশুকে ধর্ষণ, র‌্যাবের জালে ধর্ষক

লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

রাজশাহীর চারঘাটে লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী।

গ্রেফতার যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)।

বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী সাত বছরের এক শিশুকে টিভি দেখানো ও খাবারের লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বুধবার বিকালেই ওই শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে এজাহারনামীয় আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র‌্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে দেব চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম