Logo
Logo
×
   

সারাদেশ

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৪ নারী ৪ পুরুষ গ্রেফতার

Icon

‎কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৪ নারী ৪ পুরুষ গ্রেফতার

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৪ নারী ৪ পুরুষ গ্রেফতার

‎‎গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও ৪ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ওই হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কোনাবাড়ীর একটি আবাসিক হোটেলের ম্যানেজার মো. তারেক শিকদার (২৩), হোটেলের স্টাফ মো. মামুন মিয়া (৪২), মো. মামুন মিয়া ওরফে রুবেল (২১), মো. রবিউল ইসলাম (২৪) এবং ৪ জন নারী।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, অভিযুক্তদের বুধবার রাতে একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুর ২টায় আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম