Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

Advertisement

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ছবি: সংগৃহীত

Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের তিন নাগরিককে ঠেলে (পুশইন) পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা বর্তমানে কাটাঁতারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

শনিবার (১১ জুলাই) ভোরে পৌনে ৫টার দিকে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি গ্রামের ওপারে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সদর থানার খরখড়িয়া গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি গ্রাম সীমান্তের ৮৩৩ মেইন পিলারের সাব পিলার ৯ এর মাঝামাঝি স্থান দিয়ে ওপারের ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় তিন নারীকে ভোরে জোরপৃর্বক পুশইনের চেষ্টা চালায়। এ সময় ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের ধবলসূতি বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফকে সতর্কবার্তা দেন। পরে বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং ওই তিন নাগরিককে নিয়ে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে চলে যায়। 

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মনিম বিএসএফ কমান্ডারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এতে পুশইনকৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলেছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম