Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশু সন্তানসহ দম্পতি নিহত

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২৮ এএম

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশু সন্তানসহ দম্পতি নিহত

Advertisement

গাজীপুরের শ্রীপুরে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কাভার্ডভ্যান চাপায় শিশু সন্তানসহ রাকিব হাসান ও বিথী আক্তার নামে এক দম্পতি নিহত হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিথী আক্তার নিহত হন। আহত অবস্থায় শ্রীপুর হাসপাতালে নেওয়ার পর রাকিব এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের ৮ মাসের শিশু নুরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

নিহত দম্পতি হলেন- পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৪২) ও তার স্ত্রী বিথী আক্তার (২৭) ও তাদের শিশুসন্তান নুর। রাকিব হাসান স্থানীয় ডেনিম্যাক লিমিটেড নামে একটি কারখানায় মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। ওই দম্পতি চন্নাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

রাকিবের খালাতো বোন মরিয়ম বেগম বলেন, গাড়ি চাপা দেওয়ার সময় শিশুটি মায়ের কোলে ছিল। এ সময় শিশুকে ছুঁড়ে মারেন তার মা। এতে শিশুটি গুরুতর আহত হয়। শিশুটিকে গুরুতর আহতাবস্থায় শ্রীপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ডেনিম্যাক লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিনুর আলম বলেন, দুপুরের বিরতিতে রাকিব হাসান তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

ওসি কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম