Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ জলাবদ্ধতা

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ জলাবদ্ধতা

ছবি: সংগৃহীত

Advertisement

কালিয়াকৈর পৌরসভায় টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিনহাটি এলাকায় হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি  মানুষের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে জমে থাকা পানি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রোববার (১২ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার হরিনহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ, খাজার ডেক,আনসার একাডেমি এলাকা, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, নিশ্চিতপুর, হাবিবপুর, রূপনগর, কলাবাধা, ডাইনকিনী, হরতকীতলা, মাইওয়ান, দিঘীরপাড় বটতলা, পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র দেখা যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানিতে সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, খাল ও জলাশয় ভরাট, পানি প্রবাহের স্বাভাবিক পথ সংকুচিত হয়ে যাওয়া এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারনে সামান্য ভারি বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিশ্বাসপাড়া, হরিনহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ খালগুলোর মুখ সংকুচিত হয়ে যাওয়ায় পানি দ্রুত নামতে পারছে না।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে খালগুলোর পানি ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। ফলে পানি দ্রুত নামতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় ড্রেন পরিষ্কার, খাল থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে খাল পুনঃখনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২ শর্ত

কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২ শর্ত

দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বেতন বৃদ্ধির দাবি অবরোধ সংঘর্ষ দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা

শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা বেতন দাবি শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সোমালিয়ায় বন্যার শঙ্কা, ঘরছাড়া হতে পারেন ৮ লাখ ৭৪ হাজার মানুষ

সোমালিয়ায় বন্যার শঙ্কা, ঘরছাড়া হতে পারেন ৮ লাখ ৭৪ হাজার মানুষ

আরও পড়ুন

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম