Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

Icon

কাজী সোহেল, নবাবগঞ্জ ঢাকা থেকে.

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

নবাবগঞ্জ (ঢাকা) উপজেলার দত্তখন্ড গ্রামের মৃত যতন মোল্লার সন্তান নিহত আনোয়ার হোসেনের মা-বোন ও স্বজনদের আহাজারি। ইনসেটে আনোয়ার। ছবি: যুগান্তর

Advertisement

ওরা আমার কলিজায় আগুন ধরাই দিয়া আমার বাজানডারে মাইরা ফালাইছেরে। আমার স্বামী অনেক আগে মইরা গেছেগা, আমি আমার ৫ সন্তানরে কোলে পিঠে কইরা মানুষ করছি ওরা আমার কলিজায় আগুন ধরাই দিয়া আমার বাজানডারে মাইরা ফালাইছেরে ওরে আল্লাহ রে। এমনভাবে শোকের মাতম করে সন্তানের নাম ধরে ডেকে কান্নায় মুর্ছা যাচ্ছেন নিহত আনোয়ারের মা হাবিবা।

জানা যায় রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। নিহত আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের মৃত যতন মোল্লার সন্তান। তিনি গত ৯ বছর ধরে পুলিশের চাকরি করছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে সরজমিনে নিহতের বাড়িতে গেলে দেখা যায়, ৬ বছরের সন্তান আনিকা বলছেন মা বাবা কখন আসবে? অন্যদিকে মা আনিসা সন্তানদের নিয়ে কান্নায় ভেঙ্গে পরছেন। কারণ তারা এখনো বুঝেনি তাদের বাবা আর বেঁচে নেই। এ ঘটনায় বোন সেলিনা আক্তার বলেন, আমার ভাই গতকাল রোববার আমার সঙ্গে কথা বলে জানায় যে, মঙ্গলবার সে বাড়িতে আসবে। কারণ তার ছোট ছেলে আব্রাহামের জন্মদিন। কিন্তু কাল (মঙ্গলবার) নয় আজই (সোমবার) বাড়িতে আসবে কিন্তু লাশ হয়ে! তিনি দাবি করেন আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চাই। আমাদের এএসআই আবদুস সাত্তারকে সন্দেহ হচ্ছে, তিনিই আমার ভাইকে হত্যা করিয়েছে।

নিহতের স্ত্রী আনিকা বলেন, আমার ৮ বছরের সুখের সংসার, আমার ছোট ছোট দুইটা সন্তান; ওদের কে দেখবে? আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি আরও বলেন, আমার স্বামীর রাতে ডিউটি ছিলো না তাহলে এএসআই সাত্তার কেন আমার স্বামীকে নিয়ে গেল। আর কেনই বা সে আমার স্বামীকে ফেলে রেখে চলে এলো। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার চাই।

জানা যায়, ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় হামলাকারীদের ধাওয়া খেয়ে তার সঙ্গে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌঁড়ে প্রাণে বাঁচলেও কনস্টেবল আনোয়ারকে ধরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ

দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ

সালিশে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি

সালিশে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

আরও পড়ুন

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম