Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দিচ্ছেন গাজীপুরের জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দিচ্ছেন গাজীপুরের জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। বন্যাকবলিত এলাকার মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন নিজের এক মাসের সমপরিমাণ মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। তার এ ঘোষণার পর সভায় উপস্থিত অন্যরা এ উদ্যোগের প্রতি সম্মতি জানান।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় সিদ্ধান্ত হয়, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা তাদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন বন্যা তহবিলে দেবেন। পাশাপাশি জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেবেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ অর্থ সংগ্রহ করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে।

সংসদ সদস্যের এ উদ্যোগের প্রতি তাৎক্ষণিক সমর্থন জানান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। সভায় উপস্থিত জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও তাদের নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগে অংশগ্রহণের বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে সম্মতি প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় গাজীপুরের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ যৌথ উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম