নাটোরে দোয়া মাহফিলে বক্তারা
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম লাখো যুবকের বেকারত্ব ঘুচিয়েছেন
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোরের যমুনা ডিস্টিলারি লিমিটেড আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
|
ফলো করুন |
|
|---|---|
‘বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম লাখো যুবকের বেকারত্ব ঘুচিয়েছেন। তিনি দেশে একে একে ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে মানুষের কর্মসংস্থান করেছেন। তিনি দেশের প্রশ্নে দেশের কল্যাণে কখনো আপস করেননি। তিনি ছিলেন একজন খাটি দেশপ্রেমিক।’
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোরের যমুনা ডিস্টিলারি লিমিটেড আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথিরা এসব কথা বলেন।
সোমবার দুপুরে নাটোর চিনিকল সংলগ্ন যমুনা ডিস্টিলারি কারখানায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন- নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফারুক আহম্মেদ, নাটোরের শিল্পপতি কামাল উদ্দিন, যমুনা ডিস্টিলারির টেকনিক্যাল পরিচালক একেএম সিরাজুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম ও নাটোর চিনিকল মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন- যমুনা ডিস্টিলারির মহাব্যবস্থাপক অশোক কুমার বসু, উপ-মহাব্যবস্থাপক উত্তম কুমার কুণ্ডু, প্রকৌশলী খন্দকার নুরুল আলম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শহীদুল হক সরকার ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসানসহ যমুনা ডিস্টিলারি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা। শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
