ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
একতা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখে যাচ্ছিল।
সোমবার (১৩ জুলাই) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন।
তিনি জানান, একতা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে। আমরা আশা করছি, দ্রুতই কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
