Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জালে আটকা ৯ ফুট লম্বা অজগর

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

জালে আটকা ৯ ফুট লম্বা অজগর

Advertisement

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে মাছ ধরার জালে আটকা পড়েছে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কেসি চালিতা বুনিয়া গ্রামে।

সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার দিন সকালে ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার তার বাড়ির কাছে পাতা বুচনা জাল তুলতে গিয়ে দেখতে পান তার বুচনায় বিশাল আকৃতির একটি অজগর সাপ আটকা পড়েছে।

সংবাদ পেয়ে ওই এলাকার রাসেল কবিরাজ নামে এক ক্যানভাসার (হকার) ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটি নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকারী রাসেল কবিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করব।

রাসেল কবিরাজ আজগরটি বনবিভাগের কাছে হস্তান্তরের জন্য সোমবার বিকালে মোরেলগঞ্জ উপজেলা সদর মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে অবস্থান করলে সাপটি দেখার জন্য স্থানীয়  উৎসুক জনতা ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার থলে থেকে সাপটি বের করে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশা খালি টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম জানান, সংবাদ পেয়ে অজগরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। বিকালেই অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম