বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে বাবাকে বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়ীতে মাদকসেবী আলীম কাজী বটি হাতে নিয়ে তার পিতা ইসমাইল কাজীকে গালিগালাজ করে।
এ সময় ইসমাইল কাজী ছেলে আলীমকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে সে হাতে থাকা বটি দিয়ে বাবার গলায় কোপ দেয়। পরে তাকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইসমাইল কাজীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন। বায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এমএম জুলকদর ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।
