Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে প্রকাশের ৭ দিন পর বাহুবলের ওসি প্রত্যাহার

Icon

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০১ পিএম

যুগান্তরে প্রকাশের ৭ দিন পর বাহুবলের ওসি প্রত্যাহার

ওসি মো. সাইফুল ইসলাম

Advertisement

হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই দৈনিক যুগান্তরের অনলাইনে ‘বাহুবলে এক মাসে পাঁচ খুন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে এক মাসে সংঘটিত ধারাবাহিক পাঁচটি হত্যাকাণ্ড, অপরাধ বৃদ্ধির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের উদ্বেগ তুলে ধরা হয়েছিল। সংবাদ প্রকাশের পর ওসির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

যদিও জেলা পুলিশের পক্ষ থেকে ওসি সাইফুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি, তবে সাম্প্রতিক সময়ে বাহুবলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে অসন্তোষ, বিভিন্ন মহলের সমালোচনা এবং ধারাবাহিক অপরাধের ঘটনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এসেছে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ঘটনায় মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন তারা।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র ওসি সাইফুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করার তথ্য নিশ্চিত করেছে। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তিনি প্রায় আট মাস আগে বাহুবল মডেল থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদ আহমদ বদলির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এটি পুলিশের নিয়মিত বদলি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম