শেরপুরে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন এবং সকালে লছমনপুর ইউনিয়নে পৃথক দুটি মিছিল বের করে সংশ্লিষ্ট নেতাদের ফেসবুক পেজে পোস্ট করেন।
এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একটি এবং ভাতশালা ইউনিয়ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা এ মিছিল বের করেন।
এ বিষয়ে সদর থানার ওসি সোহেল রানা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোপনে এসব কাজ করে। তারা মিছিল করে একদিন এবং প্রচার করে অন্যদিন। এর আগে একটি মিছিলের বিষয়ে মামলা হয়েছে তবে আজকের বিষয়টা আমার জানা নেই খোঁজখবর নিচ্ছি।
