Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

Advertisement

সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি নোয়া (মাইক্রোবাস) গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও ৭ জন আরোহী দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার দুপুরে গাবতলী থেকে সাভার অভিমুখে যাওয়ার পথে আলমনগর লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি মাইক্রোবাস সাভারের দিকে যাচ্ছিল। আলমনগর এলাকায় পৌঁছলে চলন্ত গাড়িটির ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন জ্বলতে দেখে চালক গাড়িটি থামিয়ে দেন। এ সময় গাড়ির ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫ থেকে ৭ মিনিটের সংক্ষিপ্ত চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই এ আগুনের সূত্রপাত হয়েছিল।

তিনি আরও জানান, গাড়িটিতে আগুন লাগার পর ভেতরের সব যাত্রী অক্ষত অবস্থায় বের হতে পারায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি এবং বর্তমানে বিকাল থেকে ওই লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম