Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শর্টসার্কিটের আগুনে গাজীপুরে পুড়ে গেছে ১১ ঘর

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

শর্টসার্কিটের আগুনে গাজীপুরে পুড়ে গেছে ১১ ঘর

Advertisement

গাজীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি কক্ষ এবং কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া বাসন সড়ক এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরন মিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে ভোগড়া বাসন সড়ক এলাকার সাইফুল ইসলামের ভাড়াবাসায় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি কক্ষের সমস্ত মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

ভাড়াবাসার ওই কক্ষগুলোতে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করা শ্রমিকরা তাদের পরিবারসহ বসবাস করতেন। খবর পেয়ে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুই দিন রান্না করা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম