Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না আব্দুল্লাহর

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না আব্দুল্লাহর

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ (৪৮)। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ আব্দুল্লাহ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের মামাতো ভাই মো. রাশেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুল্লাহ মির্জাপুর ইউনিয়নের চারিয়া নয়াহাট বাজার এলাকার দুলা মিয়া সওদাগর বাড়ির মৃত আমিনুল হকের ছেলে। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। আব্দুল্লাহ চকবাজার এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়।

জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল আব্দুল্লাহকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।  

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম