Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরগুনায় সেই মাজারে ফের অগ্নিসংযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

বরগুনায় সেই মাজারে ফের অগ্নিসংযোগ

মাজারের পুড়ে যাওয়া গিলাফ। ছবি: সংগৃহীত

Advertisement

বরগুনার আমতলীর ইসমাইল শাহ মাজারে আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে দেওয়া আগুনে মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে। এই ঘটনার পর মাজারের ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

মাজার কর্তৃপক্ষ বলছে, মাজারটি ধ্বংস করতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার আগুন দিচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।  

মাজারসংশ্লিষ্টরা জানান, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ মাজার স্থাপন করা হয়। তখন থেকে প্রতি মার্চে সেখানে দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়। গত বছর ২৮তম ওরশ ১৬ মার্চ শুরু হলে ওই রাতে কিছু লোক সেখানে হামলা চালায় এবং মাজারে আগুন দেয়। এই ঘটনার এক বছর চার মাস পর শুক্রবার রাতে ফের মাজারে এবং ইসমাইল শাহর ছেলের বসতঘরে কেরোসিন ছিটিয়ে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

মাজারের ভক্ত সেকান্দার বয়াতি বলেন, রাতে আমি ঘরের বাইরে বের হয়ে দেখি মাজারে আগুন জ্বলছে। পরে ডাকাডাকি শুরু করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইসমাইল শাহর ছেলে শহীদ চিশতি বলেন, মানুষের ডাকাডাকি শুনে ঘুম থেকে জেগে উঠে শুধু কেরোসিনের গন্ধ পাচ্ছিলাম। বাইরে থেকে ঘরের দরজা দেওয়ায় বের হতে পারছিলাম না। পরে স্থানীয়রা সিটকিনি খুলে দেওয়ায় বের হয়েছি।  

মাজারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মাজার ধ্বংস করতেই একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। গত বছর ওরশের সময় তারা মাজারে হামলা চালিয়ে আগুন দিয়েছে। এখন আবার মাজারে কেরোসিন ছিটিয়ে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম