Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় ১০ লাখ টাকার চোলাইমদসহ স্বামী-স্ত্রী আটক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

আশুলিয়ায় ১০ লাখ টাকার চোলাইমদসহ স্বামী-স্ত্রী আটক

আশুলিয়ায় ১০ লাখ টাকার চোলাইমদসহ স্বামী-স্ত্রী আটক

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে চালিয়ে সাভারের আশুলিয়ার একটি বাসা থেকে প্রায় ১ হাজার লিটার চোলাইমদ জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া চোলাইমদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- রাঙ্গামাটির জুরাইছড়ি উপজেলার জুরাইছড়ি লেবারপাড়া এলাকার বাসিন্দা সুমন মারমা (৪৫) ও তার স্ত্রী কালাবি চাকমা (৩৮)। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই শেখ মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। অভিযানে একটি বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই স্বামী-স্ত্রীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া চোলাইমদ স্থানীয় বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছিল। এত বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জব্দ করা আলামত জব্দ তালিকাভুক্ত করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম