Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি চাঁদ

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি চাঁদ

রাজশাহীর চারঘাট পৌরসভার ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ

Advertisement

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। মাত্র ৪ মাস ক্ষমতাকালে বাংলাদেশ যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা রেকর্ড। নির্বাচনি ইশতেহার অনুযায়ী এ সরকার কাজ করছে।

রোববার সকালে রাজশাহীর চারঘাট পৌরসভার ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রোববার সকালে সারদা বাজারের ২টি গেট নির্মাণ গোপালপুর ঈদগাহ ময়দানের প্রাচীর নির্মাণ, চারঘাট বাজার থেকে ফকির মেলেটারির মোড় পর্যন্ত পাইপ লাইন, থানাপাড়া গ্রামের ড্রেন নির্মাণ ও আস্করপুর গ্রামের মাদ্রাসা সংস্কার কাজ।

সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, চারঘাটে বড় সমস্যা পদ্মা নদীর ভাঙন। আমি ভাঙন প্রতিরোধে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমি চেষ্টা করছি ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ। আর যাতে কোনো গ্রাম ভাঙনের কবলে না পড়ে। কেউ যেন ভিটেমাটি হারিয়ে পথে না বসে। আমাকে সময় দিন। আমি সর্বাত্মকভাবে আপনাদের প্রতিটি সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। এছাড়া প্রতি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লাগবেই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সারদা বাজার কমিটির সভাপতি রিংকু, সাবেক কাউন্সিল মোজাফ্ফর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম