Logo
Logo
×
   

সারাদেশ

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ঘরের তালা ভেঙে কোটি টাকার মালামাল লুট

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ঘরের তালা ভেঙে কোটি টাকার মালামাল লুট

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ঘরের তালা ভেঙে কোটি টাকার মালামাল লুট

মাদারীপুরে আমেরিকা প্রবাসীর বাসার তালা ভেঙে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাট এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নার্গিস সুলতানার ছোট বোন জেসমিন আক্তার জানান, দীর্ঘদিন ধরে তার বড় বোন আমেরিকায় অবস্থান করছেন। গ্রামের বাড়িতে কেউ না থাকায় ঘরটি তালাবদ্ধ করে রাখা হয়। সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর আলমিরা ভেঙে নিয়ে যায় মূল্যবান সব জিনিসপত্র। একই সময় এসি, পানির মোটর, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার লুটপাট চালায় তারা। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার। এ ঘটনায় জড়িতদের কঠিন বিচার চানও তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানার বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .