Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাস্তা থেকে তুলে পাটখেতে নিয়ে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

রাস্তা থেকে তুলে পাটখেতে নিয়ে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ

Advertisement

রাজশাহীর চারঘাটে স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে পাটখেতে নিয়ে এক নববধূকে তিনজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নববধূর মা বাদী হয়ে বুধবার চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পরই অভিযুক্তরা পালিয়েছেন।

অভিযুক্তরা হলেন—শ্রীখণ্ডী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমান (১৬)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সম্প্রতি ওই কিশোরীর বিয়ে হয়েছে। তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। এজন্য ওই নববধূ তার মায়ের সঙ্গেই থাকেন।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ওই নববধূ স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথরোধ করে ওই নববধূকে জোর করে পাশেই একটি পাটখেতে নিয়ে তিনজনে মিলে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ওই নববধূ বাড়িতে গিয়ে তার মাকে জানান। বুধবার সকালে ওই নববধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চারঘাট মডেল থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন তার মা।

চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম