Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস! এলাকায় চাঞ্চল্য

Advertisement

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস! এলাকায় চাঞ্চল্য

রান্না করা গরুর মাংস। ছবি: যুগান্তর

Advertisement

খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এ ঘটনা দেখতে পান। 

পরে তারা রান্না করা মাংসসহ কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানায় যান।

জানা গেছে, মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী বুধবার পিকনিকের আয়োজন করেন। এ জন্য তারা সকালে পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে মাংস কিনতে গেলে তিনি জানান, সেদিন জবাই করা গরুর সব মাংস ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে তার দোকানের ফ্রিজে ভালো মাংস সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে মাংস দেওয়া যাবে। পরে সকাল ১০টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে চার কেজি মাংস কিনে নিয়ে গিয়ে রান্না শুরু করেন। এরপর রান্নার মাঝে মাংসের রং লাল না হয়ে সবুজ রং ধারণ করে। 

এ বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল জানান, আমি তো ভাল মাংস দিয়েছি। তারা হয়তো কোনো কেমিক্যাল ব্যবহার করেছে। আরও মানুষ এই মাংস নিয়ে গেছে। কেউ তো কিছু বলেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

সাবরেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, আধঘণ্টা পর যা ঘটল

সাবরেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, আধঘণ্টা পর যা ঘটল

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম