Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবকের বিচ্ছিন্ন মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

যুবকের বিচ্ছিন্ন মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার

সোহেল মিয়া

Advertisement

ময়মনসিংহে সোহেল মিয়া (২৬) নামে এক নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা এবং মাটিচাপা দেওয়া দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে অম্বিকাগঞ্জ কলেজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল মিয়া ওই এলাকার নূরুল ইসলাম নূরুদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সোহেল ছিলেন তৃতীয়। এলাকায় তিনি গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের পারিবার জানায়, গত ১৬ জুলাই রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সোহেল মিয়া নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বুধবার সকালে নূরুল ইসলাম নূরুদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকালে অম্বিকাগঞ্জ কলেজের একাডেমিক ভবন নির্মাণের স্থান নির্বাচনের কাজ চলছিল। সেখানে কলেজের শিক্ষক ও কর্মচারীরা উৎকট দুর্গন্ধ খুঁজতে গিয়ে একটি দেহবিহীন মাথা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে। এ সময় পাশেই মাটি খোঁড়াখুঁড়ি করে রাত পৌনে ৯টার দিকে কয়েক ফুট গভীরে মাথাবিহীন দেহটি পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা শরীরে কাপড় দেখে নিশ্চিত হয় লাশটি সোহেলের।

নিহত সোহেলের শ্বশুর আলাল উদ্দিন জানান, সোহেল ও তার ভগিনীপতি সেলিম একসঙ্গে গাছ কাটার কাজ করলেও পারিশ্রমিক নিয়ে বিরোধ ছিল। সোহেলকে ঠিকমতো টাকা না দিয়ে মারধরও করতেন সেলিম। এজন্য ঢাকায় গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেছিল সোহেল। বাড়িতে আসার খবর পেয়ে ১৬ জুলাই রাত আটটার পর সেলিম মিয়া সোহেলকে কাজ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই সোহেলের আর খোঁজ নেই। মঙ্গলবার এলাকা থেকে সেলিম পালিয়ে যান।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, বিচ্ছিন্ন মাথা ও অবশিষ্ট দেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিবিআই আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় নিশ্চিত করেছে। এছাড়া শরীরের কাপড় দেখে লাশটি সোহেলের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম