Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোয়াইনঘাটের সড়ক পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক

Advertisement

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

গোয়াইনঘাটের সড়ক পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক

গোয়াইনঘাটের সড়ক পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক। ছবি: যুগান্তর

Advertisement

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় সড়কটি পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা যদি রাস্তার দুপাশ থেকে জায়গা ছাড়েন, তাহলে আমরা পুরো রাস্তা আরসিসি করব।

আরিফুল হক চৌধুরী বলেন, সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই করতে আরসিসি নির্মাণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কাপনা নদীর উপর বিদ্যমান সেতুটি ভেঙে আরও প্রশস্ত ও আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। 

এছাড়া এ সড়কের জলাবদ্ধতা নিরসনের বিষয়ে স্থানীয়দের রাস্তার দুপাশের গাছপালা পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত  পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী। 

মন্ত্রী বলেন, সড়ক টেকসই রাখতে নির্মাণকাজের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। 

এ সময় সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিকীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...

৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক

ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম