Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

সাভারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি

সাভারে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি। ছবি: যুগান্তর

Advertisement

সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সন্ত্রাসীরা একজন নারীকে জিম্মি করে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় ব্যবসায়ী শরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সাভারের আশুলিয়ায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়ির পরিবারের সদস্যদের জিম্মি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি। খবর পেয়ে জিম্মি সদস্যদের উদ্ধারে পুলিশ ফাঁকা গুলি করে। এ সময় পুলিশকেও লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে শুটার বাপ্পি।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম যুগান্তরকে জানান, দুপুরে জামগড়া এলাকার ব্যবসায়ী শরিফ মিয়ার কাছে চাঁদা দাবি করে এবং তার বাড়ির নিরাপত্তা প্রহরীসহ পরিবারের সব সদস্যদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিম্মি সদস্যদের উদ্ধার করতে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জিম্মি সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করে শুটার বাপ্পীও বেশ কয়েক রাউন্ড পালটা গুলি ছুড়ে ওই বাড়ির কেয়ারটেকার নারীকে জিম্মি করে কৌশলে পালিয়ে যায়।  বাপ্পীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।  

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়। কিন্ত সন্ত্রাসীরা কৌশলে বাড়ির পেছন দিক দিয়ে পুলিশের ওপর গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। শুটার বাপ্পিসহ সব সহযোগীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। 

 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল

আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানা ছুটি ঘোষণা

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানা ছুটি ঘোষণা

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম