Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর বিলের পানি থেকে কৃষকের লাশ উদ্ধার

Advertisement

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর বিলের পানি থেকে কৃষকের লাশ উদ্ধার

নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর বিলের পানি থেকে কৃষকের লাশ উদ্ধার

Advertisement

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর আব্দুল মণ্ডল (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলা সদরের বেলবাড়ি গ্রামের বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন সাড়ে ৩ ঘণ্টা খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করেন।

মৃত আব্দুল মণ্ডল বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মণ্ডল ও তার স্ত্রী নৌকায় চড়ে গ্রামের মাঠে বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে নৌকায় বাড়ি ফিরছিলেন তারা দুইজন। পথে নৌকা থেকে আব্দুল মণ্ডল বিলের পানিতে পড়ে যান। এ সময় তার স্ত্রী স্থানীয় লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে থাকেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে স্থানীয়দের সঙ্গে যোগ দেয়।

ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পর দুপুর ১টার দিকে বিলের পানি থেকে আব্দুল মণ্ডলকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম