Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ১

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৫০ এএম

রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ১

ছবি: যুগান্তর

Advertisement

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে বাস, মাহেন্দ্র ও অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র ও একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস, রেলওয়ে থানা-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা যুগান্তরকে বলেন, রাত পৌনে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এখন পর্যন্ত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম