ছেলের টর্চলাইটের আঘাতে প্রাণ গেল বাবার
Advertisement
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বানেজ উদ্দিন (৫৫) ওই এলাকার চৌকিদার। অভিযুক্ত তার ছেলে রাজিব (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানেজ উদ্দিন সম্প্রতি একটি মহিষ বিক্রি করেন। ওই টাকা ছেলে রাজিব দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের হাতে থাকা একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বানেজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে মহিষকুন্ডি এলাকায় পৌঁছালে বানেজ উদ্দিনের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
