Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০২ পিএম

নাটোরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

Advertisement

নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে সশ্রম ও তার পরকীয়া প্রেমিককে বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

সোমবার বিকালে নাটোর অতিরিক্ত দায়রা ও জজ আদালত-৩ এর বিচারক মো. সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামের মৃত কালুর স্ত্রী সালমা বেগম (৩৫) ও তার পরকীয়া প্রেমিক একই এলাকার মৃত সোহরাব হোসেন তুলার ছেলে আহম্মদ আলী (৪২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালু ও সালমা বেগমের বিয়ের পর থেকে তারা সংসার করে আসছিলেন। একপর্যায়ে সালমা বেগমের সঙ্গে প্রতিবেশী আহম্মদ আলীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।

২০২১ সালের ১৫ অক্টোবর রাতে সালমা বেগম ও তার পরকীয়া প্রেমিক আহম্মদ আলী যোগসাজশ করে কালুকে তার শয়নকক্ষে ঘুমের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরের দিন মৃত কালুর মা বাদী হয়ে ছেলের স্ত্রী সালমা বেগম ও আহম্মদ আলীকে আসামি করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক সোমবার এ দণ্ডাদেশ প্রদান করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম