Logo
Logo
×
   

সারাদেশ

সেবক হোন, জনগণের আস্থা ও সম্মান অর্জন করুন: পরিবেশমন্ত্রী

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

সেবক হোন, জনগণের আস্থা ও সম্মান অর্জন করুন: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু বলেছেন, নিশ্চয়ই আপনারা অবহিত আছেন এই উপজেলায় আমার জন্ম। আমার সংসদীয় আসনে কোনো অভিযোগ হলে এটার দায়ভার আমাকে নিতে হবে। তাই আপনার আমার ইমেজকে সমুন্নত রাখতে স্বচ্ছতার সঙ্গে সেবা প্রদান করবেন। জনগণের সেবক হোন। জনগণের আস্থা ও সম্মান অর্জন করুন। জনগণ আপনাকে সম্মানের সঙ্গে আস্থা রাখবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ অঞ্চল অবহেলিত উপেক্ষিত ও সংসদীয় আসনে শূন্য ছিল। মানুষের ভালবাসায় আমি নির্বাচিত হয়েছি। আমার প্রতি জনগণের এ ভালবাসা অক্ষুণ্ণ রাখতে আমি বদ্ধ পরিকর। কিশোর গ্যাং, মাদক, চুরি ও দুর্নীতি সর্বত্র ক্যানসারে রূপ নিয়েছে। আপনারা থামান। আমাকে কঠোর হতে বাধ্য করবেন না।

সোমবার সকালে দাগনভূঞা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এছাড়া দিনব্যাপী নিজ উপজেলা দাগনভূঞায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, ইউনিয়নসমূহে কৌশল বিনিময় করেন মন্ত্রী। 

এ সময় বিএনপির জেলা কমিটির সদস্য মাহবুবুল হক রিপন, বিএনপি নেতা নূরুল হক, দিদার হোসেন ভূঞা, স্থানীয় নেতা বড় মনছুর মোস্তফা কামাল দুলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .