Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কেরানীগঞ্জে পাইলস অপারেশনের পর শিক্ষকের মৃত্যু

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

কেরানীগঞ্জে পাইলস অপারেশনের পর শিক্ষকের মৃত্যু

Advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাইলসের অস্ত্রোপচারের পর মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও অপারেশনকারী চিকিৎসক অভিযোগ অস্বীকার করেছেন।

মৃত আবু হানিফ দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকার শরীফের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের দক্ষিণ লক্ষ্মীপাশা কাশিমপুর গ্রামে।

পরিবারের সদস্যরা জানান, পাইলসের সমস্যা চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে সোমবার বিকালে চুনকুটিয়া এলাকার ঝিলমিল হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়। রাতে এক ঘণ্টা অস্ত্রোপচার শেষে কেবিনে স্থানান্তরের কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।

তবে হাসপাতাল ম্যানেজার নারায়ণ সরকার ও চিকিৎসক ডা. মোহাম্মদ আবু খায়ের দাবি করেন, রোগীকে চিকিৎসার সব নিয়ম মেনেই অস্ত্রোপচার এবং পরবর্তী সেবা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম