Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু। ছবি: যুগান্তর

Advertisement

রুমার দুর্গম লেতং খুমী পাড়ায় হামের উপসর্গ নিয়ে অসুস্থ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ নিয়ে ১৫ দিনে রুমায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। বর্তমানে একই ধরনের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং বান্দরবান জেলা সদর হাসপাতালে ৩৬ জনসহ মোট ৪১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয় বাসিন্দা অং সাই খুমী বলেন, রুমা উপজেলা সদর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত লেতং খুমী পাড়া অত্যন্ত দুর্গম। মোটরসাইকেলে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত যাওয়ার পর আরও তিন থেকে চার ঘণ্টা পাহাড়ি পথ ও ঝিরিপথ হেঁটে সেখানে পৌঁছতে হয়। ফলে সেখানে নিয়মিত চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছতে পারে না। 

রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান বলেন, জুন থেকে জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৯  শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। যেসব শিশুর মৃত্যু হয়েছে, তারা বাড়িতে অথবা হাসপাতালে আনার পথে মারা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম